[ দেশজুড়ে ]
খালে ভাসছিল শিকলে বাঁধা নারীর মরদেহ
ফাইল ফটো
ভোলার চরফ্যাশনের শশীভূষণে খাল থেকে শিকলে বাঁধা অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের কলমি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
জানা যায়, ওই এলাকার খালে ভাসছিল পায়ে শিকল বাঁধা অজ্ঞাত নারীর মরদেহ। সকালে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। তবে নিহতের পরিচয় জানা যায়নি। তার শরীরের আঘাতের চিহ্ন রয়েছে।
.png)
শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, উদ্ধার হওয়া নারী যুবতী বলে ধারণা করা হচ্ছে। তার এক পা শিকলে বাঁধা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিচয় জানতে কাজ করছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!