ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

যৌন উত্তেজক ওষুধ খেয়ে পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১২:১২, ৫ মে ২০২৩
যৌন উত্তেজক ওষুধ খেয়ে পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরায় যৌন উত্তেজক ওষুধ সেবন করে নিজ পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে এরশাদ গাজী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার এরশাদ গাজী কলারোয়া উপজেলার শরিয়ত উল্লাহ্ গাজীর ছেলে। 

বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব।

র‍্যাব জানায়, গত মঙ্গলবার সকালে যৌন উত্তেজক ওষুধ খেয়ে নিজ পুত্রবধূর ঘরে প্রবেশ করে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে এরশাদ গাজী। এ সময় গৃহবধূর আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ঘটনাস্থল ত্যাগ পরে এরশাদ। পরে শ্বশুর এরশাদ গাজীর বিরুদ্ধে কলারোয়া থানায় একটি ধর্ষণের মামলা করেন ভুক্তভোগী ওই নারী।

বৃহস্পতিবার রাতে যশোর জেলার সদর থানার নতুন খয়ের তলা এলাকায় র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প এবং যশোর ক্যাম্প অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি এরশাদ গাজীকে গ্রেফতার করে। পরে তাকে সাতক্ষীরার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!