ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টঙ্গীতে দুই গুদামে আগুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৮, ৭ মে ২০২৩
টঙ্গীতে দুই গুদামে আগুন
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে রোববার দুপুরে পৃথক স্থানে দুই গুদামে আগুন লেগেছে। একটি হলো পাগার এলাকার হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেড কারখানার গুদাম এবং অপরটি হলো টঙ্গীর মিল গেট নামাপাড়া এলাকার ঝুটের গুদাম। ফায়ার সার্ভিস দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রোববার দুপুরে মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুটি অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জেষ্ঠ্য কর্মকর্তা মো. ইকবাল হাসান।

তিনি জানান, দুপুর ১টা ২০ মিনিটের দিকে টঙ্গীর পাগাড় এলাকায় হোসেন ডাইং এন্ড প্রিন্টিং মিলস্ লিমিটেডের গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। কারখানার ভেতর একটি গুদামে তুলা ও কারখানার উৎপাদিত সুতা মজুত করা ছিল। আগুন বাড়তে থাকায় উত্তরা থেকে ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট গিয়ে বিকেল তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

ফায়ার সার্ভিস কর্মকর্তা ইকবাল হাসান জানান, একই দিন দুপুর আড়াইটার দিকে টঙ্গীর মিল গেট নামাপাড়া এলাকার কয়েকটি ঝুট গুদামের অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে  টঙ্গী ফায়ার সার্ভিসসহ আশপাশের কয়েকটি ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে যান। তারা বিকেল পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেপ জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!