[ দেশজুড়ে ]
দোকানে আইসক্রিম নিতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার শিশু
ছবি: ডেইলি বাংলাদেশ
আইসক্রিমের প্রলোভন দেখিয়ে ৬ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. লোকমান হোসেন (৫৮) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা হানিফ টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। লোকমান সিদ্ধিরগঞ্জের সরদার পাড়া এলাকার মৃত ছায়েদ আলীর ছেলে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগীর মা বিভিন্ন বাসায় ঝিয়ের কাজ করেন। প্রতিদিনের মতো মঙ্গলবারও তিনি কাজে যাওয়ার আগে তার মেয়েকে বাসায় রেখে যান। পরবর্তীতে তার মেয়ে দুপুরের দিকে আইসক্রিম কিনতে দোকানে যায়। এ সময় অভিযুক্ত লোকমান ওই শিশুকে আইসক্রিমের প্রলোভন দেখিয়ে বুকে ও স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
.png)
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। আমরা এরমধ্যে আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!