ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ধর্ষণ মামলায় খুকৃবির সাবেক ভিসি কারাগারে

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৪, ৮ মে ২০২৩
ধর্ষণ মামলায় খুকৃবির সাবেক ভিসি কারাগারে
প্রফেসর শহীদুর রহমান খান। ছবি: ডেইলি বাংলাদেশ

ধর্ষণ মামলায় জামিন নামঞ্জুর করে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) সাবেক উপাচার্য প্রফেসর শহীদুর রহমান খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৮ মে) বিকেলে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩–এর বিচারক আবদুস সালাম খান এ নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর স্পেশাল পিপি ফরিদ আহমেদ বলেন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর শহীদুর রহমান খান উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন। সোমবার জামিনের শেষ দিন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করার নির্দেশ দেন। বিয়ের প্রলোভন দেখিয়ে নারী কর্মচারীকে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করার অভিযোগে দায়ের করা মামলায় তাকে জেল হাজতে পাঠান হয়েছে।

এর আগে ১৩ মার্চ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) ড. শহীদুর রহমান খান ও বর্তমান রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ারের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় ধর্ষণ মামালার এজাহার গ্রহণের আদেশ দেন আদালত।

Advertisement

আদালত সূত্রে জানা যায়, অভিযোগে ভুক্তভোগী নারী জানিয়েছেন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অফিসে আবাসিকভাবে থাকতেন সাবেক উপাচার্য। সেখানে রেজিস্ট্রার ঐ নারীকে খাবারের ব্যবস্থা করার দায়িত্ব দেন। ২০২১ সালের ১৬ ডিসেম্বর খাবার পৌঁছে দিতে গেলে রেজিস্ট্রারের সহযোগিতায় ঐ নারীকে ধর্ষণ করেন সাবেক উপাচার্য। এ সময় কাউকে জানালে চাকরি না থাকার ভয় দেখানো হয় বলে অভিযোগ করেছেন নারী।

অভিযোগে বলা হয়, চাকরি এবং সামাজিক অবস্থানের ভয়ে এতদিন বিষয়টি জানাতে পারেননি তিনি।

এর আগে উপাচার্যের বিরুদ্ধে স্ত্রী, ছেলে-মেয়েসহ আত্মীয়-স্বজনকে অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!