ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

খুকৃবির ভিসির দায়িত্বে ট্রেজারার সারোয়ার আকরাম

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৭, ১৮ সেপ্টেম্বর ২০২২
খুকৃবির ভিসির দায়িত্বে ট্রেজারার সারোয়ার আকরাম
সারোয়ার আকরাম আজিজ- ফাইল ফটো

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ড পরিচালনার স্বার্থে সাময়িকভাবে ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সারোয়ার আকরাম আজিজকে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ডা. মো. মাজহারুল আনোয়ার শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

আদেশে উল্লেখ করা হয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পদ শূন্য হওয়ায় পরবর্তী ভাইস-চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সারওয়ার আকরাম আজিজকে বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ড পরিচালনার স্বার্থে সাময়িকভাবে ট্রেজারারের দায়িত্বের অতিরিক্ত ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব নির্দেশক্রমে প্রদান করা হলো।

এর আগে গত ১০ সেপ্টেম্বর খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর হিসেবে চার বছরের মেয়াদকাল শেষ করেছেন অধ্যাপক ড. শহিদুর রহমান খান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!