ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৫, ২৯ মে ২০২৩
মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত
প্রতীকী ছবি

নেত্রকোণার কলমাকান্দায় মোটরসাইকেলে ধাক্কায় মো. রাজীব মিয়া (১২) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কলমাকান্দা-রংছাতি সড়কের নল্লাপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

রাজীব মিয়া উপজেলার রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া গ্রামে মো. বকুল মিয়ার ছেলে। সে স্থানীয় সতেরহাতি এলাকার একটি মাদরাসার শিক্ষার্থী ছিলো।

জানা গেছে, সোমবার বিকেলে মাদরাসা থেকে অটোরিকশায় করে বাড়ির ফিরছিল রাজীব। পরে নল্লাপাড়া নামকস্থানে অটোরিকশা থেকে নেমে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Advertisement

কলমাকান্দা থানার এসআই সায়েদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!