ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে মাটির স্তূপ ধসে ৩ শ্রমিকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৩, ৩১ মে ২০২৩
ফরিদপুরে মাটির স্তূপ ধসে ৩ শ্রমিকের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের সদরপুরে এলজিইডির নির্মাণাধীন ব্রিজের পাশে মাটির স্তূপ ধসে কমপক্ষে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা এ তথ্য নিশ্চিত করেছেন। 

তাৎক্ষণিকভাবে মৃত শ্রমিকদের বিস্তারিত নাম-পরিচয় এখনো জানা যায়নি।

বুধবার দুপুরে নির্মাণাধীন ওই ব্রিজের পাশে স্তূপকৃত মাটি ধসে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

জানা গেছে, মাটির স্তূপ ধসের ঘটনায় আরো কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। এলজিইডির উদ্যোগে সেখানে ব্রিজ নির্মাণ করা হচ্ছে। মাটির ওই স্তূপের কোনো প্রকার প্রটেকশন না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান মাহমুদ রাসেল মাটি ধসে ৩ শ্রমিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে গেছেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!