ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গরম পায়েসের হাঁড়িতে পড়ে গিয়ে মৃত্যু চার বছরের শিশুর!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৭, ৩০ মে ২০২৩
গরম পায়েসের হাঁড়িতে পড়ে গিয়ে মৃত্যু চার বছরের শিশুর!
পায়েস - ফাইল ছবি

খাবারের বড় আয়োজন চলছিল। চুলা থেকে গামলা ভর্তি পায়েস সবে নামিয়ে রাখা হয়েছিল খাওয়া দাওয়া করার জায়গাটিতে। ঢাকনা দেওয়ার সময়ও পাননি রাঁধুনি। হঠাৎই খেলতে খেলতে সেখানে হাজির হয় এক শিশু। কিছু বুঝে ওঠার আগেই টাল সামলাতে না পেরে পড়ে যায় পায়েস ভর্তি গামলার ভিতরে।

গত শুক্রবার (২৬ মে) এই ঘটনাটি ঘটেছিল ভারতের ওড়িশা রাজ্যের নুয়াপাড়ায়। সোমবার ওড়িশার হাসপাতালে শিশুটির মৃত্যু হয়েছে।

গত তিন দিন ধরে তাকে বাঁচানোর চেষ্টা করেছেন চিকিৎসকেরা। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।

Advertisement

আরো পড়ুন>> অর্থনৈতিক বড় সংকটের মাঝেও এরদোগানকেই যে কারণে বেছে নিলেন তুর্কিরা

চিকিৎসকেরা জানিয়েছেন, গরম পায়েসের পাত্রে প্রায় ডুবে যাওয়ায় শরীরের অনেকটাই পুড়ে গিয়েছিল শিশুটির।

পুলিশ সূত্রে খবর, শিশুটির বয়স ৪ বছর। তার বাবা ওড়িশার নুয়াপাড়ার রানিমুণ্ডা গ্রামের বাসিন্দা। নাম হুতেশকুমার হার্না। গত শুক্রবার হুতেশদের পাড়ায় খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল। রান্না যেখানে হচ্ছিল তার কাছেই খেলা করছিল শিশুটি। তাকে গরম পায়েসের হাঁড়িতে পড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গেই উদ্ধার করেন ঘটনাস্থলে উপস্থিত পাড়া প্রতিবেশীরা। দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। পরে শিশুটির অবস্থার অবনতি হলে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!