[ দেশজুড়ে ]
নেত্রকোণা সীমান্তে নারীসহ ২ চোরাকারবারি আটক
ফাইল ছবি
নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে ভারতীয় রুপিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে নেত্রকোণা আদালতে পাঠানো হয়।
আটককৃতরা হলেন, উপজেলার লেংগুড়া ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে মো. আব্দুল কুদ্দুস (২৯) ও একই ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের হেলপারের স্ত্রী সাবিনা (৩৫)।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় উপজেলার লেংগুড়া ইউনিয়নের ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে নারীসহ দুইজনকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৯৭ হাজার ৫শ’ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। ওই দিন রাতে আটককৃতদের কলমাকান্দা থানা পুলিশের নিকট সোপর্দ করে বিজিবি।
.png)
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি আবুল কালাম জানান, বিজিবির লেংগুড়া বিওপি দুই চোরাকারবারিকে আটক করে বুধবার রাতে কলমাকান্দা থানায় হস্তান্তর করেছে। বৃহস্পতিবার সকালে আটককৃতদের নেত্রকোণা আদালতে প্রেরণ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!