ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্ত্রীকে মাদকাসক্ত করার পর অতিথিদের দিয়ে ধর্ষণ করাতেন স্বামী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:২৫, ২২ জুন ২০২৩
স্ত্রীকে মাদকাসক্ত করার পর অতিথিদের দিয়ে ধর্ষণ করাতেন স্বামী!
ছবি: প্রতীকী

প্রতিরাতে স্ত্রীকে মাদক সেবন করাতেন স্বামী। এরপর লোকদের রীতিমতো আমন্ত্রণ জানিয়ে স্ত্রীকে তাদের দিয়ে ধর্ষণ করাতেন! শুধু তাই নয়, ধর্ষণের সেই দৃশ্য রেকর্ড করে রাখতেন। সম্প্রতি এমনই গুরুতর অভিযোগ উঠেছে ফ্রান্সের এক ব্যক্তির বিরুদ্ধে।

সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম ডমিনিক পি। এরইমধ্যে তাকে গ্রেফতারও করেছে দেশটির পুলিশ। গত ১০ বছর ধরে তিনি তার স্ত্রীর সঙ্গে এমন আচরণ করে আসছিলেন। এ নিয়ে তদন্তকারীরা ধর্ষণের ৯২টি ঘটনা শনাক্ত করেছেন। এ ঘটনায় ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের বয়স ২৬-৭৩ বছরের মধ্যে। পুলিশ এই ঘটনায় আরও অভিযুক্তকে খুঁজছে।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, ওই সব ধর্ষণকারীর মধ্যে দমকলকর্মী, লরির চালক, পৌরসভার কাউন্সিলর, ব্যাংকের আইটি কর্মী, কারারক্ষী, নার্স এবং একজন সাংবাদিকও আছেন।

Advertisement

আরো পড়ুন>> শিশু সন্তানের গুলিতে অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু

খবরে বলা হয়েছে, প্রথমে ডমিনিক তার স্ত্রীর খাবারে মাদক মেশাতেন, এর পর তিনি তাকে খাওয়াতেন। পরবর্তী সময়ে তিনি মাজানে তার বাড়িতে কথিত অতিথিদের ডাকতেন এবং ঘুমন্ত স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতেন।

ডমিনিক এসব ঘটনার দৃশ্য ধারণ করে ইউএসবি ড্রাইভে 'অ্যাবিউস' নামে এক ফাইলে সংরক্ষণ করেছেন। বর্তমানে এটি পুলিশের হাতে রয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ২০১১ সাল থেকে ২০২০ সালের মধ্যে এসব ধর্ষণের ঘটনা ঘটেছে এবং অনেক ব্যক্তি বার বার এসেছেন।

তদন্তকারীরা জানিয়েছেন, ডমিনিক এসব কাজের সময় তামাক ও কড়া পারফিউম ব্যবহার করতে দিতেন না যেন তার স্ত্রী এতে জেগে উঠে।

জিজ্ঞাসাবাদের সময় কিছু অভিযুক্ত দাবি করেছেন, তাদের কোনো ধারণা ছিল না যে এসব কাজে তার স্ত্রীর সম্মতি ছিল না। এ সময় আরেকজন একে ধর্ষণ হিসেবে নিতে অস্বীকৃতি জানান।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!