ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৭, ৩০ জুন ২০২৩
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২
লক্ষ্মীপুর সদর মডেল থানা- ফাইল ফটো

লক্ষ্মীপুরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে সদর উপজেলার টুমচর গ্রামে মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

প্রত্যক্ষদর্শীরা জানান, টুমচর গ্রামের মজুমদার বাড়ির বাসিন্দা সৌর মজুমদার গংদের বাড়ির পাশের একটি পুকুরে অংশীদার হিসেবে মালিকানা দাবি করেন নব কুমার গং। ঐ পুকুরে নব কুমার মাছ ধরতে গেলে করে দুইপক্ষের বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় নব কুমার ও তার ভাই মানিক এবং ছেলে প্রান্ত মজুমদারসহ আট থেকে ১০ জন মিলে সৌর মজুমদার ও তার চাচা অজয়ের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। একপর্যায় দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১২ জন আহত হন।

Advertisement

সদর মডেল থানার ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, দুইপক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!