শুক্রবার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ড উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মঞ্জুর রহমান খান।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে পরীক্ষায় এবার ২ লাখ ৬ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। যেখানে পাস করেছে ১ লাখ ৭৮ হাজার ৯৫৯ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৮৭৭ জন। যা গত বছর ছিল ৪২ হাজার ৬১৭ জন। বছরের ব্যবধানে ১৫ হাজার ৭৪০ জন কমেছে।
.png)
এবার ১৪ হাজার ৭১৩ জন ছাত্রী এবং ১২ হাজার ১৬৪ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। এছাড়া রাজশাহী বোর্ডে ছাত্রের পাসের হার ৮৫.৮৫ শতাংশ এবং ছাত্রীর পাসের হার ৯০.০৮ শতাংশ।
এই শিক্ষা বোর্ডের অধীনে রাজশাহী বিভাগের আট জেলা থেকে মোট ২ হাজার ৬৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নিয়েছিল। এর মধ্যে একটি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এছাড়া ১৭৮টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। বোর্ডের অধীন সর্বমোট ২৬৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফুল ইসলাম জানান, এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা অনেক কমেছে। কেন কমলো তার কারণ অনুসন্ধান করে সে অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হবে।