ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে নিয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করেন হাসান

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৭, ২২ আগস্ট ২০২৩
পুকুরে নিয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করেন হাসান
গ্রেফতার হাসান আলী

নওগাঁর পোরশায় দ্বিতীয় শ্রেণির এক শিশুকে (৭) ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হাসান আলীকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২১ আগস্ট) রাত ৮টায় জামালপুর জেলার মাদারগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৫ ও র‌্যাব-১৪।

গ্রেফতার হাসান আলী পোরশা থানার মহরপাড়া গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে। 

মঙ্গলবার সকাল ৮টায় র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামি হাসান আলী একজন বিকৃত রুচির মানুষ। গত ১২ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ৭ বছর বয়সী শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় হাসান আলী প্রতিবেশী হওয়ায় তিনিও পুকুরে গোসল করতে যান। এ সময় পুকুরে শিশুকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন হাসান আলী। ঘটনার পর থেকে আসামি হাসান আলী পলাতক ছিলেন। ঘটনার দিন রাতেই ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

পরে গোপন সংবাদে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এবং র‌্যাব-১৪ কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার আশিক উজ্জামানের যৌথ অভিযানে জামালপুর জেলার মাদারগঞ্জ থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!