ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

টেকনাফে অপহৃত দুইজন উদ্ধার, ২ অপহরণকারী আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৬, ২৫ আগস্ট ২০২৩
টেকনাফে অপহৃত দুইজন উদ্ধার, ২ অপহরণকারী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত দুই যুবককে উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়।

আটক অপহরণকারীরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পশ্চিম পানখালী এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে মো. রবিউল আলম ওরফে কালু (৩৫) ও একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রোজারঘোনা এলাকার জাফর আলমের ছেলে হোসেন আহমদ (২০)।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২১ আগস্ট রাতে র‌্যাব-১৫ এর কক্সবাজার কার্যালয়ে জনৈক মো. ওমর ফারুক (২৪) অভিযোগ দায়ের করে জানান, তার ছোট ভাই মো. ফয়সাল ও চাচাতো ভাই মো. নজির আহমদ হৃীলার ঢালা ছড়া গর্জন পাহাড়ে মহিষ চরাতে যান। এ সময় অপহরণকারী মো. রবিউল আলম এবং হোসেন আহমদসহ একদল সন্ত্রাসীর সহায়তায় অপহরণ করে পাহাড়ের গহীনে নিয়ে যান।

এরপর গত ২২ আগস্ট অভিযোগকারীর চাচাতো ভাই নজির আহমদের (ভিকটম) মোবাইল থেকে ফোন দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না দিলে তাদের হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেন। অভিযোগের ভিত্তিতে ২৩ আগস্ট র‌্যাব-১৫ এর একটি টিম ভিকটিমদের উদ্ধারসহ দুই অপহরণকারীকে আটক করে। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!