ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রবেশপত্র হারিয়ে ‘ভুলের মাশুল’ হিসেবে জীবন দিলেন রিমঝিম

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৩, ২৭ আগস্ট ২০২৩
প্রবেশপত্র হারিয়ে ‘ভুলের মাশুল’ হিসেবে জীবন দিলেন রিমঝিম
ফাইল ফটো

চট্টগ্রাম নগরের সদরঘাট থানার পোস্ট অফিস গলি এলাকায় রিমঝিম দাশগুপ্ত নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। রিমঝিম দাশগুপ্ত ঐ এলাকার রাজীব দাশগুপ্তের মেয়ে।

স্বজনরা জানান, রোববার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল রিমঝিমের। কিন্তু বৃহস্পতিবার কলেজ থেকে ফেরার সময় পরীক্ষার প্রবেশপত্র হারিয়ে ফেলেন রিমঝিম। এ ঘটনায় শনিবার রাতে নিজ বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

সদরঘাট থানার এসআই মো. আখতার বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরীক্ষার প্রবেশপত্র হারিয়ে ফেলায় তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জেনেছি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!