ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাদা দেখেন পুকুরে ভাসছে নাতির নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৮, ৩ সেপ্টেম্বর ২০২৩
দাদা দেখেন পুকুরে ভাসছে নাতির নিথর দেহ
শিশু আদিবের মৃত্যুতে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার দাদার আহাজারি

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. আদিব নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দালাল বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু আদিব ঐ বাড়ির মো. আল-আমিনের ছেলে।

জানা যায়, দুপুরে খাওয়া-ধাওয়া শেষে বাড়ির উঠানে খেলছিল শিশু আদিব। এ সময় ঘরের মধ্যে ছিলেন বাবা-মাসহ বাকি স্বজনরা। কিছু সময় পর ঐ শিশুকে উঠানে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন তার দাদা মাসুদ। একপর্যায়ে আদিবকে বাড়ির পুকুরে ভাসতে দেখেন তিনি। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখানকার চিকিৎসক আদিবের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। অভিযোগ না থাকায় ঐ শিশুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!