ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অভিমানে স্বামী-স্ত্রীর একত্রে বিষপান, না ফেরার দেশে নার্গিস

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:০২, ৮ সেপ্টেম্বর ২০২৩
অভিমানে স্বামী-স্ত্রীর একত্রে বিষপান, না ফেরার দেশে নার্গিস
ফাইল ছবি

পারিবারিক কলহের জেরে অভিমান করে স্বামী-স্ত্রী দুইজনই বিষপান করেছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।  

পরে দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রী নার্গিস আক্তার (১৮) মারা গেলেও আশঙ্কাজনক অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন স্বামী ইমন হাওলাদার (২২)। 

জানা যায়, তালতলী উপজেলার ইমন হাওলাদারের সঙ্গে প্রেমের সম্পর্ক করে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার হাজিপুর এলাকার জাহিদ হাওলাদারের মেয়ে নার্গিস আক্তার। বিয়ের পর তারা স্বামী-স্ত্রী ফকিরহাট বাজারে মামাবাড়িতে ইমনের মায়ের সঙ্গে বসবাস করেন।

Advertisement

বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এরই জের ধরে গত বুধবার দিবাগত গভীর রাতে স্বামী-স্ত্রী এক অপরের প্রতি অভিমান করে বিষপান করেন। তাৎক্ষণিক তাদের আত্মীয়-স্বজনরা তাদের উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন। হাসপাতালের চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বৃহস্পতিবার দুপুরে স্ত্রী নার্গিসকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বামী মো. ইমন হাওলাদার আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতালেই চিকিৎসাধীন আছে। 

তালতলী থানার ওসি শহিদুল ইসলাম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্ত্রীর মৃত্যুর বিষয়টি আমরা জানতে পেরেছি আর স্বামীও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে তালতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!