[ দেশজুড়ে ]
নিজ স্ত্রীকে মারধর, ভাইয়ের হাতে প্রাণ গেল মোমিনের
ফাইল ফটো
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সাবেক বিন্নি গ্রামে ছোট ভাইয়ের লাঠির আঘাতে মারা গেছেন বড় ভাই মোমিন হোসেন। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোমিন ঐ গ্রামের বারী জোয়ার্দ্দারের ছেলে।
জানা গেছে, গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঐ গ্রামের কৃষক মোমিন পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে মারধর করেন। সেসময় তার ছোট ভাইয়ের স্ত্রী ঠেকাতে এলে তাকেও মারধর করেন মোমিন। পরে এ ঘটনায় তার ছোট ভাই শামীম হোসেনের সঙ্গে বড় ভাই মোমিনের বাগবিতণ্ডা হয়।
একপর্যায়ে শামীম লাঠি দিয়ে মোমিনকে মাথায় আঘাত করেন। এতে বড় ভাই গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ঢাকায় রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
.png)
এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানার ওসি আবু আজিফ জানান, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!