ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গার্মেন্টসকর্মী পরিবহনকারী বাস খাদে, প্রাণ গেল চালকের

শ্রীপুর ও কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৯, ১২ সেপ্টেম্বর ২০২৩
গার্মেন্টসকর্মী পরিবহনকারী বাস খাদে, প্রাণ গেল চালকের
দুর্ঘটনাকবলিত বাস

গাজীপুরের শ্রীপুরে গার্মেন্টসকর্মী পরিবহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন চালকের দুই সহকারী। 

মঙ্গলবার সকাল ৬টায় উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের সোহাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসচালক মফিজুল শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া পশ্চিম পাড়া গ্রামের হোসেন আলীর ছেলে। আহতরা হলেন- একই এলাকার হাকিম উদ্দিনের ছেলে মারুফ এবং সজীব।

স্থানীয়রা জানান, সকালে স্মার্ট গার্মেন্টসের শ্রমিক পরিবহনের জন্য ত্রিমোহনী যাওয়ার পথে সোহাদিয়া ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধান ক্ষেতে পড়ে যায় বাসটি। এ সময় স্থানীয়রা দুর্ঘটনাকবলিত বাস থেকে চালক মফিজুলকে উদ্ধার করে হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু হয়। 

Advertisement

শ্রীপুর থানার এসআই আমিনুল ইসলাম জানান, সকালে মাওনা-বরমী আঞ্চলিক সড়কের সোহাদিয়া  নলজুরা ব্রিজ এলাকায় গার্মেন্টসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসচালক মফিজুল নিহত হন। বাসে তার সঙ্গে থাকা আরো দুইজন গুরুতর আহত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!