[ দেশজুড়ে ]
‘শিশুর হাতে ২ টাকা ধরিয়ে’ ধর্ষণচেষ্টা, ৩ বছরের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ
সাতক্ষীরার কলারোয়ায় প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় নেছার আলী (৪৫) নামে এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। সেই সঙ্গে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে তিনদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমজি আযম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত নেছার আলী কলারোয়ার ইলিশপুর গ্রামের মৃত মালেক সরদারের পুত্র।
.png)
মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় কলারোয়ার ইলিশপুরের প্রথম শ্রেণির ছাত্রীকে ঘরের মধ্যে নিয়ে যান নেছার আলী। ঘরের মধ্যে তাকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার দেয়। এ সময় নেছার আলী তাকে ২ টাকা দিয়ে ঘটনাটি কাউকে বলতে নিষেধ করেন। শিশুটি বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানায়। পরবর্তীতে শিশুর পিতা বাদী হয়ে কলারোয়া থানায় মামলা দায়ের করেন। রায় প্রদানের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!