ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরে নিয়ে গামছা দিয়ে মুখ বেঁধে শিশুকে ধর্ষণ

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৫, ১৮ অক্টোবর ২০২৩
ঘরে নিয়ে গামছা দিয়ে মুখ বেঁধে শিশুকে ধর্ষণ
ফাইল ছবি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার পাড়েরহাট আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত আরমান শেখকে (৩২) মঙ্গলবার রাতে পাড়েরহাট বন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে, শিশুটির বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।

পাড়েরহাট আশ্রায়ণের বাসিন্দারা জানান, এখানকার দেলোয়ার হোসেন শেখের ছেলে আরমান শেখ শিশুটিকে চকলেট খাওয়ানোর কথা বলে তার ঘরে ডেকে নিয়ে যান। ঘরের দরজা আটকে গামছা দিয়ে শিশুর মুখ বেঁধে ধর্ষণ করেন। পরে শিশুটিকে ছেড়ে দিলে সে তার স্বজনদের কাছে ধর্ষণের কথা জানালে তার স্বজনরা মামলা করেন।

Advertisement

শিশুটির দাদা বলেন, আরমান আমার নাতিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। সে চিৎকার দিলে তার মুখ গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করেন। এখন আমার নাতির প্রসাব করতে কষ্ট হচ্ছে। অভিযুক্ত আরমানের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

ইন্দুরকানী থানার ওসি আল-মামুন জানান, শিশু ধর্ষণের ঘটনা শুনে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!