শুক্রবার (২৭ অক্টোবর) বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি বেইস ভোলা সদরের ভেদুরিয়া, পাতা ভেদুরিয়া, কাজিরচনা, হাজিরহাট, ভেলুমিয়া, বাঘমারা এলাকা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালিয়ে এই অবৈধ জাল ও মা ইলিশ জব্দ করা হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোন এর লে. এইচ এম এম হারুন-অর-রশীদ বলেন, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ উপলক্ষে শুক্রবার ভোলা সদরের ভেদুরিয়া, পাতা ভেদুরিয়া, কাজিরচনা, হাজিরহাট, ভেলুমিয়া, বাঘমারা এলাকা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করায় অভিযানে ৩ লক্ষ মিটার ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩৫০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জালের মূল্য প্রায় ১০,৬২,৫০০ টাকা। তবে এসময় নিষিদ্ধ জাল ব্যবহারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাল জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। জব্দকৃত ‘মা ইলিশ’ স্থানীয় এতিমখানা ও শরীর অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
.png)
উল্লেখ্য, গত ১২ অক্টোবর হতে আগামী ০২ নভেম্বর ২০২০ পর্যন্ত সর্বমোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ করে বাংলাদেশ সরকার।