ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শপিং ব্যাগে মিলল অস্ত্র-গুলি, ডাকাত গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১:১১, ৩১ অক্টোবর ২০২৩
শপিং ব্যাগে মিলল অস্ত্র-গুলি, ডাকাত গ্রেফতার
গ্রেফতারকৃত মাসুদুর রহমান ওরফে সজীব

নোয়াখালীর কবিরহাট উপজেলায় অস্ত্র ও গুলিসহ মাসুদুর রহমান ওরফে সজীব নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে কবিরহা উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূইয়ারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদুর রহমান ওরফে সজীব উপজেলার বাটইয়া ইউনিয়নের  দৌলত রামদি গ্রামের বজলুর রহমানের ছেলে।    

পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার ভূইয়ারহাট এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি দেখে সজীব দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। পরে সজীবের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।  

Advertisement

কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত সজীবকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!