[ দেশজুড়ে ]
গাজীপুরে রেলস্টেশন এলাকায় মার্কেটে আগুন
ফাইল ছবি
গাজীপুর মহানগরের পুবাইল রেলস্টেশন এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বুধবার রাত ১১টার দিকে রেলস্টেশন এলাকায় দেওয়ান মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ একটি দোকানে ধোঁয়া দেখতে পান তারা। পরে কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।
.png)
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। আগুনের তীব্রতা বেড়ে গেলে কালীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট যোগ দিলেও আধঘণ্টা পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে তারা ফেরত যায়। বাকি দুই ইউনিট এখনো নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করছি অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে। এ ঘটনায় এখনো ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!