ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, পালাতে গিয়ে আটক হলেন যুবক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৪, ২ ডিসেম্বর ২০২৩
কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, পালাতে গিয়ে আটক হলেন যুবক
ফাইল ফটো

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালীতে ছুরিকাঘাতে আসহাবুল জিহাদ নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। 

শুক্রবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কোনাখালী ইউনিয়নের মরংঘোনা স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. সোহান নামের একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। 

নিহত আসহাবুল জিহাদ পার্শ্ববর্তী পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মকসুদুল করিমের ছেলে ও কক্সবাজার সিটি কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আটককৃত সোহান কোনাখালীর কুতুবদিয়া পাড়া এলাকার দলিলুর রহমানের ছেলে।

Advertisement

চকরিয়া থানার পুলিশ জানায়, কোনাখালীর একটি মোবাইল চোর সিন্ডিকেটের ৪-৫ জন সদস্য শুক্রবার সন্ধ্যার পর মরংঘোনা স্টেশনে জিহাদের সঙ্গে দেখা করে। এ সময় তাদের মাঝে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা জিহাদকে ছুরিকাঘাত করেন। খবর পেয়ে চকরিয়া ও পেকুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত জিহাদকে উদ্ধার করে পেকুয়া উপজেলা সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ সময় পালাতে গিয়ে সোহান আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে পেকুয়ার এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় সোহান নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!