ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় নেশার ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী ধরা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৩, ৪ ডিসেম্বর ২০২৩
চুয়াডাঙ্গায় নেশার ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১০০ নেশার ট্যাবলেটসহ আব্দুর সামাদ (২৮) ও আলাউদ্দিন হোসেন টিটু (৩৯) না‌মে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পু‌লিশ। 

সোমবার বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা থানা পু‌লিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্দুর সামাদ আলমডাঙ্গা গোবিন্দপুর মাঠপাড়ার খোদা বক্সের ছেলে ও আলাউদ্দিন হোসেন টিটু একই গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রেলওয়ের গোডাউনের পাশে অভিযান চা‌লি‌য়ে আব্দুর সামাদ ও আলাউদ্দিন হোসেন টিটুকে ১০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়ে‌ছে। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নেশা
লিংক সফলভাবে কপি হয়েছে!