ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গারো পাহাড়ে সবজি আবাদে বিল্পব 

সুজন সেন, শেরপুর
প্রকাশিত: ২০:৪৮, ৭ ডিসেম্বর ২০২৩
গারো পাহাড়ে সবজি আবাদে বিল্পব 
শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড় এলাকার বনের পতিত জমিতে বছরব্যাপী চাষ হচ্ছে রকমারি সবজি। ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের সীমান্তবর্তী তিনটি উপজেলা গারো পাহাড় ঘেরা। ওইসব এলাকার বনের পতিত জমিতে বছরব্যাপী চাষ হচ্ছে রকমারি সবজি। 

কৃষকরা বলছেন, অনাবাদি জমি চাষের আওতায় আসায় তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। অন্যদিকে কৃষি বিভাগ বলছে, দিন দিন সবজির আবাদ বেড়ে যাওয়ায় ওইসব অঞ্চলে কৃষিতে বিল্পব ঘটেছে। 

শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড় এলাকার বনের পতিত জমিতে বছরব্যাপী চাষ হচ্ছে রকমারি সবজি।   শেরপুরের পাহাড়ি অঞ্চল ঘেরা শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে বছরব্যাপী বিভিন্ন ধরনের শাক-সবজি আবাদ হচ্ছে। কৃষকরা এবার পাহাড়ি টিলার পতিত জমির ফাঁকে ফাঁকে রোপণ করেছেন শীতকালিন নানা সবজি।

Advertisement

শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড় এলাকার বনের পতিত জমিতে বছরব্যাপী চাষ হচ্ছে রকমারি সবজি।   বনাঞ্চলের এখন যেখানেই চোখ পড়বে চারদিকে শুধু সবজি ক্ষেত। বর্তমানে ওইসব পাহাড়ি অঞ্চলে লাউ, বেগুন, বাঁধাকপি, ফুলকপি, বরবটি, শশা, ঝিঙা, কচু, হলুদ, কাকরোল, চালকুমড়াসহ ১২ রকমের সবজি চাষ হচ্ছে। 

শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড় এলাকার বনের পতিত জমিতে বছরব্যাপী চাষ হচ্ছে রকমারি সবজি।   পাহাড়ি কৃষকরা জানান, এবার প্রতিকূল আবহাওয়া সত্বেও আগাম শীতকালীন শাক-সবজির আবাদ করে লাভবান হবেন তারা। বিক্রিও শুরু করেছেন অনেকে। দামও পাচ্ছেন ভালো।

শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড় এলাকার বনের পতিত জমিতে বছরব্যাপী চাষ হচ্ছে রকমারি সবজি।   সবজির আড়তদাররা বলছেন, পাহাড়ে সবজির আবাদ বাড়ায় কর্মসংস্থনের পথ খুলে গেছে এলাকার বেকার যুবকদের। ওইসব যুবকরা পাহাড়ি অঞ্চল ঘুরে উৎপাদিত এসব সবজি সংগ্রহ করছেন। যার সিংহভাগই যাচ্ছে রাজধানী ঢাকায়।

শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড় এলাকার বনের পতিত জমিতে বছরব্যাপী চাষ হচ্ছে রকমারি সবজি।   অন্যদিকে কৃষি বিভাগ জানিয়েছে, দিন দিন সবজির আবাদ বেড়ে যাওয়ায় ওইসব অঞ্চলে কৃষিতে বিল্পব ঘটেছে। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুকল্প দাস জানান, শেরপুরের বনাঞ্চল ঘেরা তিন উপজেলায় পতিত পড়ে থাকা দুই হাজার হেক্টর জমিতে সবজি উৎপাদন হচ্ছে। আর প্রতি বছর সেখান থেকে পাওয়া যাচ্ছে ৪০ হাজার মেট্রিক টন সবজি। প্রতিবছরই বাড়ছে পাহাড়ে সবজি চাষ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!