ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে সড়কের পাশে মিলল বৃদ্ধার মরদেহ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫২, ১৩ ডিসেম্বর ২০২৩
মুন্সীগঞ্জে সড়কের পাশে মিলল বৃদ্ধার মরদেহ
ফাইল ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অজ্ঞাত ৬৫ বছরের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে শ্রীনগর-ভাগ্যকুল সড়কে কয়কীত্তন নামক এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে। তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

জানা গেছে, ভোরে রাস্তার পাশে অজ্ঞাত ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পিবিআইয়ের সদস্যরা এসে তার মরদেহ উদ্ধার করে শ্রীনগর থানা হেফাজতে নিয়ে যান। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

Advertisement

শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে শ্রীনগর-ভাগ্যকুল রোডের কয়কীত্তন নামক স্থান থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ভোর রাতে অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় ওই নারী নিহত হয়েছেন।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!