[ দেশজুড়ে ]
কক্সবাজার সৈকতে ভেসে এলো যুবকের মরদেহ
ফাইল ফটো
কক্সবাজার সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৮টার দিকে দরিয়ানগর সমুদ্র সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের ওসি গাজি মিজান।
তিনি জানান, সকালে সমুদ্র সৈকতের রামু উপজেলা অংশের দরিয়ানগর পয়েন্ট থেকে সৈকতে ভেসে আসা এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঐ যুবকের পরনে ছিল জিন্স প্যান্ট ও কালো টি-শার্ট।
তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, সেটা নিশ্চিত হতে পারিনি। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!