[ দেশজুড়ে ]
ব্রিজের নিচে পড়েছিল যুবকের রক্তাক্ত মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ
নাটোরের বাগাতিপাড়ায় বড়াল রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে এ মরদেহটি উদ্ধার করা হয়। ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় জানা যায়নি।
বাগাতিপাড়া থানার ওসি মো. নান্নু খান জানান, শুক্রবার সকালে বড়াল রেল ব্রিজের নিচে ওই যুবকের রক্তাক্ত মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে যেহেতু ঘটনাস্থল রেলের জায়গা হওয়ায় বিষয়টি রেল পুলিশকে অবহিত করা হয়েছে।
.png)
ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমান হাবিব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!