ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোলে ইয়াবা পাচারকালে মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৭, ১৮ ডিসেম্বর ২০২৩
বেনাপোলে ইয়াবা পাচারকালে মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের বেনাপোল পোর্ট থানার আমড়াখালী এলাকা থেকে ১ হাজার ৯৯০ ইয়াবা ও ​​একটি মোটরসাইকেলসহ জিয়াউর রহমান (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। সোমবার সকালে আমড়ালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আসামি বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামের মৃত আদম আলির ছেলে জিয়াউর রহমান (জিয়া)।

বিজিবি জানায়, বেনাপোল পোর্ট থানায় মাদকবিরোধী অভিযানে সন্দেহভাজন ব্যক্তিকে ১ হাজার ৯৯০ ইয়াবা ও ​​একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।

Advertisement

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানায়, সকালে শার্শা থেকে বেনাপোলগামী একটি মোটরসাইকেলে মাদক পরিবহনের সময় তল্লাশি করা হয়। এ সময় জিয়াউর রহমানের পকেট থেকে ১ হাজার ৯৯০ ইয়াবা উদ্ধার করা হয়। আটক আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!