নিহত হাসান আল বান্না কাটাছরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাড়িয়াখালী এলাকার তরোব আলী সারেং বাড়ির নিজাম উদ্দিন খানের ছেলে। তিনি মিরসরাই কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গুরুতর আহত ফাহাদ হোসেন ভূঁইয়া অমি (২০) চট্টগ্রাম হাজী মো. মহসিন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
মিরসরাই থানার ওসি শহিদুল ইসলাম জানান, পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।