ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘন কুয়াশা: শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০১, ২৫ ডিসেম্বর ২০২৩
ঘন কুয়াশা: শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ
ফাইল ফটো

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। সোমবার ভোর ৫.৩০ মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

তিনি জানান, সোমবার ভোর ৫টা ৩০ মিনিট থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। ফলে দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘাটের অদূরে দুইটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে স্বাভাবিক হবে ফেরি চলাচল। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!