[ দেশজুড়ে ]
১৩ ডিগ্রিতে নামল দিনাজপুরের তাপমাত্রা
ফাইল ফটো
ঘন কুয়াশায় ঢাকা পড়ছে দিনাজপুর। কয়েকদিন ধরে কমছে তাপমাত্রা। সেই সঙ্গে হিমেল বাতাসে বাড়ছে শীতের তীব্রতা। তাতে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।
বৃহস্পতিবার সকাল ৯টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, দিনাজপুরে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। বুধবার (২৭ ডিসেম্বর) জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!