ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে অস্ত্র তৈরির সময় যুবক আটক

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১০, ৩১ ডিসেম্বর ২০২৩
বরিশালে অস্ত্র তৈরির সময় যুবক আটক
ছবি: সংগৃহীত

অস্ত্র তৈরির সময় আজিজ সরদার (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার দুপুর দেড়টার দিকে বরিশালের হিজলা উপজেলার গৌরবদী থেকে তাকে আটক করা হয়।

এ সময় আজিজ সরদারের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করে পুলিশ।

হিজলা থানার ওসি জুবাইর আহমেদ বলেন, তিনি স্বীকার করেছেন টাকার বিনিময়ে দেশীয় অস্ত্র তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। আমরা তদন্ত করে দেখছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!