ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে বই উৎসব পালিত

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩২, ১ জানুয়ারি ২০২৪
লালমোহনে বই উৎসব পালিত
ছবি: ডেইলি বাংলাদেশ

সারাদেশের মতো ভোলার লালমোহন উপজেলাতেও বই উৎসব পালন করা হয়েছে।

সোমবার সকালে নতুন বছরের প্রথমদিন লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন লালমোহনের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।

লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমা খানমের সভাপতিত্বে এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান-মাহমুদ-ডালিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, লালমোহন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Advertisement

এদিন লালমোহন উপজেলায় প্রাথমিক পর্যায়ে এক লাখ ৫৯ হাজার পাাঁচশত ও ইবতেদায়ী, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ে ৭৪ হাজার আটশত শিক্ষার্থী নতুন বই পায়। স্ব-স্ব বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয়ের শিক্ষকরা।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!