[ দেশজুড়ে ]
রাজশাহীতে জেঁকে বসেছে শীত, দেখা নেই সূর্যের
ফাইল ফটো
রাজশাহীতে জেঁকে বসেছে শীত। গত দুইদিন থেকে সূর্যের মুখ দেখা যায়নি। ফলে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজশাহীর চারপাশ। কমছে দিনের তাপমাত্রা।
শনিবার সকাল ৭টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, শুক্রবার (১২ জানুয়ারি) ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাজীব খান বলেন, আজ থেকে শুরু হওয়া এই মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে।
.png)
অন্যদিকে, মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ শুরুর পর ভোর থেকে কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট। এর সঙ্গে বয়ে চলেছে উত্তরের কনকনে ঠান্ডা বাতাস। এতে কাবু হয়ে পড়েছে পথে-প্রান্তরে থাকা ছিন্নমূল মানুষগুলো। এছাড়াও সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া খুব একটা ঘর থেকে বের হচ্ছে না।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!