ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
নাশকতার মামলা

খুলনায় জামিন মেলেনি যুবদল নেতার স্ত্রী লিন্ডার

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৯, ১৮ জানুয়ারি ২০২৪
খুলনায় জামিন মেলেনি যুবদল নেতার স্ত্রী লিন্ডার
যুবদল নেতার স্ত্রী ফাতিমাতুজ জোহরা লিন্ডা -ফাইল ফটো

নাশকতার মামলায় খুলনা মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপ্লবের স্ত্রী ফাতিমাতুজ জোহরা লিন্ডার জামিন মেলেনি।

বুধবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, নগরীর রয়েল মোড়ের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে লিন্ডাকে গ্রেফতার করা হয়।

Advertisement

খুলনা সদর থানার ওসি কামাল হোসেন বলেন, লিন্ডার বিরুদ্ধে গত অক্টোবর মাসে নাশকতার একটি মামলা রয়েছে। সেই মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে/আরআই
ট্যাগ: খুলনা যুবদল
লিংক সফলভাবে কপি হয়েছে!