[ দেশজুড়ে ]
কুপিয়ে হাত বিচ্ছিন্নের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত জয়নাল
মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকায় কুপিয়ে হাত বিচ্ছিন্নের ঘটনায় পলাতক প্রধান আসামি জয়নালকে গ্রেফতার করেছে র্যাব-১০।
বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গেমাডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলামের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জানুয়ারি পূর্ব শত্রুতার জেরে সিরাজদিখানের খালপাড় গ্রামের নয়ন (২৩) নামে এক ব্যক্তিকে একই গ্রামের জনাল কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে ফেলেন। পরবর্তীতে নয়নের মা বাদী হয়ে জয়নালকে প্রধান আসামি করে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জয়নাল ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!