ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল যাত্রীর

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১২:১১, ২৫ জানুয়ারি ২০২৪
দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল যাত্রীর
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকের পেছনে যাত্রীবাহী অটোরিকশার ধাক্কায় আনিছুর রহমান (৩০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরো তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার খামার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান ফুলপুর উপজেলার বালিয়া গ্রামের নূরল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ওসি মো. ওয়াজেদ আলী বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী অটোরিকশাটি ফুলপুরের দিকে যাচ্ছিল। সকাল ৬টার দিকে তারাকান্দার খামার বাজার এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে যাত্রী রহমান ঘটনাস্থলেই মারা যান। এ সময় স্থানীয়রা চালকসহ গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!