নিহত এনামুল হকের বাড়ি পার্শ্ববর্তী রৌমারী উপজেলায়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজিবপুর থানার ওসি মো. আশিকুর রহমান।
স্থানীয়রা জানান, স্থানীয় কৃষকরা সকালে ধান রোপণ করতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
রাজীবপুর থানার ওসি আশিকুর রহমান বলেন, অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।