ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শ্বশুরবাড়িতে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল জামাইয়ের

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
শ্বশুরবাড়িতে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল জামাইয়ের
ফাইল ফটো

হবিগঞ্জের বানিয়াচংয়ে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে নজরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বানিয়াচং বড়সড়ক গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসাইন। 

জানা গেছে, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে একই গ্রামের ছালেক মিয়া এবং কাশেম মিয়ার ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়া নজরুল ইসলাম ওই ঝগড়া থামাতে এগিয়ে গেলে পক্ষের লোকজন তাকে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। নজরুলকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

ওসি মোহাম্মদ দেলোয়ার হোসাইন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!