[ দেশজুড়ে ]
ময়মনসিংহে চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে গেল ট্রেনের তিন বগি
ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহে চলন্ত অবস্থায় ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলস্টেশন মাস্টার নাজমুল হক।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের তারাকান্দির উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে বালিপাড়া এলাকা পর্যন্ত আসতেই পেছন থেকে তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। অল্প সময়ের মাঝেই ঐ ট্রেনের সঙ্গে পেছনের তিনটি বগি জোড়া লাগিয়ে রওনা দেবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!