[ দেশজুড়ে ]
গাছ থেকে পড়ে প্রাণ গেল প্রবাসীর
ফাইল ফটো
লক্ষ্মীপুরে গাছ থেকে পড়ে ইসমাইল হোসেন রিপন নামে এক সৌদি আরব প্রবাসীর মৃত্যু হয়েছে। তিন মাস আগে ছুটিতে বাড়িতে আসেন তিনি।
সোমবার দুপুরে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে আব্দুর রহিম ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত রিপন ঐ বাড়ির রুস্তম আলীর ছেলে।
জানা যায়, আগামী সপ্তাহে সৌদি আরবে কর্মস্থলে ফেরত যাওয়ার কথা ছিল ইসমাইল হোসেনর।
.png)
দত্তপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নাছের নান্টু বলেন, দুপুরে রিপন ডালপালা কাটার জন্য ঘরের পাশের একটি কড়ই গাছে ওঠেন। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়।
পরিবারের বরাত দিয়ে তিনি আরো জানান, ঘটনাস্থলে একটি স্ল্যাব ছিল। ঐ স্ল্যাবের উপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!