[ দেশজুড়ে ]
বেইলি রোডে অগ্নিকাণ্ড
মুন্সীগঞ্জে প্রিয়তির দাফন সম্পন্ন, শোকের ছায়া
ছবি: সংগৃহীত
রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত বিশ্ববিদ্যালয় ছাত্রী জেরিন তাসনিম প্রিয়তির দাফন মুন্সীগঞ্জে সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুম্মা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে দুপুর ১টার দিকে নিহতের লাশ মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার এলাকায় পৌঁছায়। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই ছাত্রীর এমন করুন মৃত্যুতে এ সময় শোকাচ্ছন্ন হয়ে উঠে পুরো এলাকা। প্রিয়জনকে হারিয়ে এ সময় স্বজনদের আহাজারি-আর্তনাদে ভেঙে পড়েন স্বজনরা।
নিহত প্রিয়তি পঞ্চসার ইউপির বিনোদপুরো এলাকার আওলাদ হোসেনের মেয়ে সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
পরিবারের লোকজন জানান, বুধবার বড় বোন সুহা কানাডা থেকে দেশে ফেরায় ঢাকায় গিয়েছিলো প্রিয়তি। বৃহস্পতিবার দুর্ঘটনা কবলিত বেইলি রোডের ভবনটিতে বোন প্রিয়তি সুহাসহ ৪ জন খাবার খেতে গিয়েছিলেন। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ৩ জন জীবিত বের হতে পারলেও মৃত্যু হয় প্রিয়তির। ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেলে লাশ শনাক্ত করে স্বজনরা।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মুন্সীগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!