[ দেশজুড়ে ]
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে যুবকের লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
মুন্সীগঞ্জের পঞ্চসার ইউপির মালিরপাথর এলাকার ধলেশ্বরী নদী থেকে মোহাম্মদ কামাল হোসেন নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কামাল ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার পশ্চিম কামারগ্রাম এলাকার মোহাম্মদ আলী আবজালের ছেলে।
শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে পঞ্চসার ইউপির মালিরপাথর এলাকার ধলেশ্বরী নদী তীরবর্তী এলাকায় লাশ ভাসতে দেখে ৯৯৯ এ ফোন করে স্থানীয়রা। পরে খবর পেয়ে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
মুন্সীগঞ্জ মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদ করিম খান জানান, মালিরপাথর এলাকার ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম পরিচয় পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণকরা হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে লাশটি ২-৩ দিন আগের বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মুন্সীগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!