ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নবীনগরে ট্রাকের ধাক্কায় ছেলে নিহত, বাবা হাসপাতালে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৮, ৫ মার্চ ২০২৪
নবীনগরে ট্রাকের ধাক্কায় ছেলে নিহত, বাবা হাসপাতালে
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাইম সরকার নামে ৫ম শ্রেণির  এক ছাত্র নিহত হয়েছে। এতে শিশুটির বাবা সালাউদ্দদিন সরকার আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে নবীনগর-কোম্পানিগঞ্জ আঞ্চলিক সড়কের নারায়ণপুর ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইম সরকার (১১) উপজেলার সাতমোড়া ইউনিয়নের বাউচাইল গ্রামের সালাউদ্দিন সরকারের ছোট ছেলে।

জানা যায়, সকালে নবীনগর-কোম্পানিগঞ্জ আঞ্চলিক সড়কের নারায়ণপুর ফায়ার সার্ভিস অফিসের সামনে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেলের পেছনে বসে থাকা শিশু সাইম সরকার ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই সাইমের মৃত্যু হয়। আহত মোটরসাইকেলচালক শিশুটির বাবা সালাউদ্দিন সরকারকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

Advertisement

নবীনগর থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানান, ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকসহ চালককে আটক করা করেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!