[ দেশজুড়ে ]
অষ্টগ্রামে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ নুর ইসলাম (৬৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত নুর ইসলাম অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর কোম্পানি বাড়ির মৃত রুপার মিয়ার ছেলে।
জানা গেছে, বুধবার ভোরে গোপন খবরের ভিত্তিতে অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের কোম্পানি বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায় অষ্টগ্রাম থানা পুলিশ। এ সময় দুই কেজি গাঁজাসহ নুর ইসলামকে গ্রেফতার করা হয়।
.png)
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে অষ্টগ্রাম থানার ওসি (তদন্ত) আলী মোহাম্মদ রাশেদ বলেন, আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলার পর বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!