ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিয়ে করে সন্তানসহ আমেরিকা নেয়ার প্রতিশ্রুতি দেন রুবেল, অতঃপর...

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫১, ১৬ মার্চ ২০২৪
বিয়ে করে সন্তানসহ আমেরিকা নেয়ার প্রতিশ্রুতি দেন রুবেল, অতঃপর...
গ্রেফতারকৃত রুবেল হাওলাদার -ছবি: ডেইলি বাংলাদেশ

নিজেকে আমেরিকান নাগরিক দাবি করে প্রেমের সর্ম্পক স্থাপন করেন। এরপর সন্তানসহ আমেরিকায় নেয়ার প্রতিশ্রুতি ও কৌশলে স্কুল শিক্ষিকার থেকে ৪২ লাখ ৩৩ হাজার টাকা লুটে নিয়েছেন এক প্রতারক।  

এ ঘটনায় বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রাজশাহীর অভিযানে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোরে রাজধানীর বনানী এলাকা থেকে সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় ওই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি বরিশাল জেলার উজিরপুর থানার পূর্বধামসর গ্রামের মৃত রেজাউল করিম হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার (৪৪)।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি রাজশাহীর বোয়ালিয়া থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী স্কুলশিক্ষিকা। তিনি মামলায় উল্লেখ করেন, একটি ফেসবুক আইডিতে ওই প্রতারকের সঙ্গে তার পরিচায় হয়। ওই ব্যক্তি নিজেকে আমেরিকার ক্যালিফোর্নিয়ার নাগরিক হিসেবে পরিচয় দেন এবং জানান পেশায় একজন ইঞ্জিনিয়ার। একপর্যাযয়ে ফেসবুকে চ্যাটিং, বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে গড়ায় এবং ওই স্কুল শিক্ষিকাকে বিয়ে করে তার সন্তানসহ আমেরিকা নিয়ে যাবেন বলে প্রলুদ্ধ করেন। স্কুল শিক্ষিকা প্রতারক আসামির কথা বিশ্বাস করে যোগাযোগ রেখে সম্পর্ক চালিয়ে যেতে থাকেন।

একপর্যায়ে প্রতারক আসামি রুবেল ফেসবুকের মেসেঞ্জারে শিক্ষিকাকে জানান, তার জন্য আমেরিকা থেকে ২ কোটি ৫০ লাখ টাকার উপহার সামগ্রী পাঠিয়েছেন। পরবর্তীতে আসামি রুবেলসহ অন্যান্য সহযোগীরা শিক্ষিকাকে ইমিগ্রেশন অফিসার পরিচয় দিয়ে বলেন যে, তোমার নামে উপহার সামগ্রী এসেছে, এগুলো ছাড়াতে ৪০ লাখ টাকা লাগবে। মামলার বাদী সরল বিশ্বাসে তার অ্যাকাউন্টে থাকা ৪০ লাখ টাকা ও পরবর্তীতে ২ লাখ ৩৩ হাজার টাকাসহ সর্বমোট ৪২ লাখ ৩৩ হাজার টাকা প্রতারক আসামি রুবেল হাওলাদারকে তার ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করেন।

পিবিআই রাজশাহী ইউনিটের ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, মামলার পরপরই আমরা আসামিকে ধরতে অভিযানে নামি। প্রযুক্তির সহযোগিতায় আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে আদালতে হাজির করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!